২২ অগাস্ট, ২০২১ ০২:২৭ পিএম

জাপান থেকে ৬ লাখ ৩৪ হাজার টিকা আসবে ২৮ আগস্ট

জাপান থেকে ৬ লাখ ৩৪ হাজার টিকা আসবে ২৮ আগস্ট
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ রোধে জাপান থেকে অ্যাস্ট্রাজেনেকার আরও ছয় লাখ ৩৪ হাজার ৯২০ ডোজ টিকা আগামী ২৮ আগস্ট ঢাকায় আসার সম্ভাবনা রয়েছে। এটি জাপানের প্রতিশ্রুত ৩০ লাখ ডোজ টিকার অংশ।

শনিবার (২১ আগস্ট) জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। জাপানে উৎপাদিত অ্যাস্ট্রাজেনিকার টিকার সাত লাখ ৮১ হাজার ৪৪০ ডোজ ওইদিন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর তিনি এ কথা জানান।

রাষ্ট্রদূত বলেন, ‘আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে অ্যাস্ট্রজেনেকা টিকার চতুর্থ চালান জাপান বাংলাদেশে পৌঁছে দিয়েছে। আমরা আরও ছয় লাখ ৩৪ হাজার ৯২০ ডোজ আগামী ২৮ আগস্ট সরবরাহ করার পরিকল্পনা করছি।’

তিনি আরও বলেন, ‘এটি বাংলাদেশকে জাপানের প্রতিশ্রুত ৩০ লাখ ডোজ টিকার অংশ। এই সহায়তা বাংলাদেশে করোনার বিস্তার রোধে সরকারের প্রচেষ্টায় অবদান রাখবে বলে আমরা আশা করছি।’

‘করোনার বিরুদ্ধে লড়াইয়ে জাপান বাংলাদেশের পাশে আছে এবং যত দ্রুত সম্ভব মহামারি দমনে দেশ দুটি এক সঙ্গে কাজ করবে,’ যোগ করেন তিনি।

এর আগে গত ২৪ ও ৩১ জুলাই এবং ৩ আগস্ট জাপান সরকার কোভ্যাক্স সুবিধার আওতায় করোনার টিকা পাঠিয়েছে। এখন পর্যন্ত মোট ২৪ লাখ ২৪ হাজার ৭০০ ডোজ টিকা জাপান থেকে বাংলাদেশে এসেছে।

গত ২১ আগস্ট টিকা হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব জসিম উদ্দিন খান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের করোনা সেলের পরিচালক সবুজ আহমেদ ও বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : করোনার টিকা
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক